উল্লাপাড়ায় নৌকাডুবিতে প্রাণ গেলে দুবোন ও মাঝির
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় নৌকাডুবিতে প্রাণ গেলে দুবোন ও মাঝির

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৮-২০২০ ১১:৪৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় নৌকাডুবিতে প্রাণ গেলে দুবোন ও মাঝির

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার (৫ আগষ্ট) বিকেল থেকে পাথার অঞ্চল বলে পরিচিত তিনটি ইউনিয়ন এলাকায় বেশ দাবাড় (প্রচণ্ড বাতাস) বইছে৷এ দাবাড়ে বন্যার পানির বড় আকারের ঢেউ এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে বইছে৷ বিকেলে দাবাড়ের কবলে সুজা এলাকায় নৌকা ডুবিতে ২ শিশুর মৃত্যু ঘটেছে৷ জানা যায়।

শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের সহোদর শিশু ২টিকে নিয়ে পরিবারের লোকজন উল্লাপাড়ার সুজা গ্রামে কবিরাজ বাড়িতে নৌকায় যাওয়াকালে দাবাড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে৷ এদিকে বড় পাঙ্গাসী ইউনিয়নের শুকুলহাট এলাকায় বিকেল পাচটার দিকে দিকে যাত্রীবাহি নৌকার মাঝি রকিবুল ইসলাম(৪০) বন্যার পানিতে পড়ে মারা গেছেন৷ বড় পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন তথ্য নিশ্চিত করে জানান, সে উল্লাপাড়ার ভায়রা গ্রামের নুর মোহাম্মদের ছেলে৷

সন্ধ্যার পর রকিবুল ইসলামের লাশ বন্যার পানি থেকে খুজে পাওয়া গেছে৷ উল্লাপাড়া উপজেলার পশ্চিমাঞ্চলের তিনটি ইউনিয়ন বড় পাঙ্গাসী, উধুনিয়া, মোহনপুরের মাঠ ঘাট ৫ থেকে ৭ ফুট উচ্চতায় বন্যার পানিতে তলিয়ে আছে৷ কোনো কোনো এলাকায় এর চেয়ে বেশী উচ্চতায় বন্যার পানি রয়েছে৷ ভরা বর্ষায় দাবাড় বইলে বেশীরভাগ নৌকার চলাচল বন্ধ থাকে বলে জানা যায়৷ এর মাঝে চলাচল করলেও ঝুকি নিয়ে সতর্কতায় চলে


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৮-২০২০ ১১:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 617 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com