উল্লাপাড়ায় ভ্যান-রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৮-২০২০ ০৭:৫৫ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ভ্যান-রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার (৫ আগস্ট) উল্লাপাড়ার ‘আলোকিত সাহিত্য পরিষদ ও পাঠাগার’ থেকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌর শহরের রিক্সা-ভ্যান চালকদের মধ্যে সার্জিকাল মাস্ক বিতরণ করা হয়।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও সহকারী আনসার এ্যাডজুটেন্ট মোঃ সেলিম রেজা ব্যক্তিগত ভাবে এ মাস্ক বিতরণের আয়োজন করেন। শহরের রাস্তায় ঘুরে ঘুরে এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় সেলিম রেজার সঙ্গে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উল্লাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাতেন হিরু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ভৌমিক, প্রেসক্লাব সম্পাদক জয়নাল আবেদীন জয়, সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু, ব্যবসায়ী কাইয়ুম হোসেন জুয়েল উপস্থিত ছিলেন। এদিন ৫ শত মাস্ক বিতরণ করা হয়।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৮-২০২০ ০৭:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ