মেজর সিনহার মৃত্যু: কক্সবাজারে সেনা প্রধান ও আইজিপি
২৮ এপ্রিল, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন

  

মেজর সিনহার মৃত্যু: কক্সবাজারে সেনা প্রধান ও আইজিপি

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৫-০৮-২০২০ ০৪:১৪ অপরাহ্ন
মেজর সিনহার মৃত্যু: কক্সবাজারে সেনা প্রধান ও আইজিপি

টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারে এসেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। বুধবার দুপুর ১টা ১৫মিনিটের দিকে একটি বিশেষ হেলিকপ্টারে করে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান দুই বাহিনী প্রধান। এরপরে বিমানবন্দর থেকে তারা কক্সবাজরের লাবনী পয়েন্টে হোটেল জলতরঙ্গে এসে অবস্থান করছেন তারা।

সেখানে বিশ্রাম শেষ ২ বাহিনীর প্রধানসহ স্থানীয় প্রশাসন বৈঠক করবেন। পরে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করার কথা রয়েছে। প্রসঙ্গত, ৩১ জুলাই সন্ধ্যার পর নিজের প্রাইভেট কারে করে তথ্যচিত্রের কাজ শেষে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার সময় শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। তিনি ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন। এ ঘটনায় বুধবার দুপুরে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার সাহা ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। রাশেদের বোন শারমিন শাহরিয়া কক্সবাজারের আদালতে এই মামলা করেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৫-০৮-২০২০ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 335 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com