শিরোনামঃ
দিলীপ গৌর ০৪-০৮-২০২০ ০৬:৫৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : আজ ৪ আগষ্ট মঙ্গলবার বিকেলে শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল গাড়াদহ ইউনিয়নের বারোইটেপরী গ্রামে এক গৃহবধূ আলো খাতুন (১৮) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী নাজমুল আটক। এলাকা জুড়ে চাঞ্চল্য।
এলাকাবাসী জানায়, গত এক বছর পূর্বে বারোইটেপরী গ্রামের খোকশেদের কন্যা আলো খাতুনের সাথে একই গ্রামের ছাত্তার মোল্লার ছেলে নাজমুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তার স্ত্রীর উপর কারণ অকারণে মারপিট করে। এদিন বিকেলে স্বামী ও স্ত্রীর মধ্যে সামান্য কথা নিয়ে বাকবিতন্ডা হলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
এক পর্যায়ে শাহজাদপুর পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানার এসআই জয়ন্ত কুমার জানায়, এ ঘটনায় আলো খাতুনের স্বামী নাজমুলকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তে লাশ পাঠানো হবে। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com