করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৯১৮
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:৩৮ পূর্বাহ্ন

  

করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৯১৮

নিউজরুম
০৪-০৮-২০২০ ০৩:৩০ অপরাহ্ন
করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৯১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ১ হাজার ৯১৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৩ হাজার ২৩৪ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২০ জন।

মঙ্গলবার (৪ আগস্ট) পবিত্র ঈদুল আজহার ৩য় দিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ১ হাজার ২৫৬টি নমুনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এখন পর্যন্ত মোট হাসপাতাল ও বাসায় থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনি সকলকে ঘরে থাকার এবং কিছুক্ষণ পর পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার পরামর্শ দেন। অতি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়। এ ছাড়া ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার করার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ রোধে তিনি বেশি বেশি আমিষ জাতীয় খাবার খাবার পরামর্শ দেন। এছাড়া ভাইরাস সংক্রমণ রোধে ধূমপান না করার পরামর্শ দেন। এছাড়া পরিবারের শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানান।


নিউজরুম ০৪-০৮-২০২০ ০৩:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com