কাল থেকে যেসব জেলায় বাড়বে বৃষ্টি
২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৪৭ অপরাহ্ন

  

কাল থেকে যেসব জেলায় বাড়বে বৃষ্টি

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৩-০৮-২০২০ ০৬:১৮ অপরাহ্ন
কাল থেকে যেসব জেলায় বাড়বে বৃষ্টি
সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে মঙ্গলবার (০৪ আগস্ট) থেকে। এদিকে, মধ্যরাতে এক পশলা বৃষ্টির মুখ দেখেছে রাজধানীবাসী। তবে সকাল থেকেই কোন মেঘের দেখা পাওয়া যায়নি। রোদের কড়া তাপে পুড়ছে জনগণ। এদিকে, সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়ায় ৩৬ মিলিমিটার। এছাড়া সৈয়দপুরে ২৯ মিলিমিটার, ঢাকায় ২০ মিলিমিটার ও খুলনায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৩-০৮-২০২০ ০৬:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 262 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com