তীব্র হচ্ছে কওমি মাদরাসা খোলার দাবি
২৫ এপ্রিল, ২০২৬ ০৮:৫৮ পূর্বাহ্ন

  

তীব্র হচ্ছে কওমি মাদরাসা খোলার দাবি

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৩-০৮-২০২০ ১১:৪৩ পূর্বাহ্ন
তীব্র হচ্ছে কওমি মাদরাসা খোলার দাবি

সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ আগামী ৮ আগস্ট থেকে দেশের সব কওমি মাদরাসা খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার হাইয়াতুল উলইয়ার জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। এদিকে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে নোটিশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দেশের দুই ধারার শিক্ষা প্রতিষ্ঠানে দু’রকমের সিদ্ধান্ত আসায় দোটানায় ভুগছে দেশের ৪০ লাখ কওমি শিক্ষার্থী। সবার প্রশ্ন এখন একটাই, ৮ আগস্ট কি খুলছে কওমি মাদরাসা? পাঠকের মতামত জানান জন্য আওয়ার ইসলাম পাঠক জরিপ করে। জরিপেএ মন ধোয়াসাচ্ছন্ন বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম দেশের দুই শীর্ষ আলেমের সাথে। আর আজ ছিলো আওয়ার ইসলাম এর পাঠক জরিপ।

প্রশ্ন ছিলো, “হাইয়াতুল উলইয়ার ঘোষণা অনুযায়ী ৮ আগস্ট কওমি মাদরাসা খুলে দেওয়া যৌক্তিক মনে করেন কি?” পাঠকের মতামত জানাতে আওয়ার ইসলাম জরিপ চালায়। জরিপে প্রশ্ন ছিলো, “হাইয়াতুল উলইয়ার ঘোষণা অনুযায়ী ৮ আগস্ট কওমি মাদরাসা খুলে দেওয়া যৌক্তিক মনে করেন কি?” আওয়ার ইসলামের অফিসিয়াল পেইজে আজ (শুক্রবার) সকাল ৯ টায় দেয়া পাঠক জরিপে এ পর্যন্ত ১৫শ’ ফেসবুক ইউজার নিজেদের মন্তব্য প্রকাশ করেন। এতে কওমি মাদরাসাগুলো খোলার দাবী তীব্রভাবে লক্ষ করা গেছে। ১৫শ’ কমেন্ট স্ক্রল করে দেখা গেছে প্রায় ৯৯ শতাংশ মন্তব্যকারীই মাদরাসা খোলার পক্ষে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। তবে বিপরীত মেরুতে যে অবস্থান ছিলো না তা কিন্তু না। বরং স্বাস্থ্যবিধির কথা উল্লেখ করে অনেকে আবার মাদরাসা না খোলার পক্ষেও মন্তব্য করেছেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৩-০৮-২০২০ ১১:৪৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 476 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com