কুড়িগ্রামে আবারও বাড়ছে ব্রহ্মপুত্র ও ধরলার পানি
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৩-০৮-২০২০ ১১:৩০ পূর্বাহ্ন
|
|
কুড়িগ্রামে আবারও বাড়ছে ব্রহ্মপুত্র ও ধরলার পানি
বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি আবার বাড়ছে।
আজ রোববার সকালে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২৯ সেন্টিমিটার ও ধরলার পানি কুড়িগ্রাম ব্রীজ পয়েন্টে ৪৫ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে বইছে।
এ দু’টি নদীর অববাহিকার প্রায় শতাধিক চরের নিচু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।
এছাড়া ধরলা ও ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার উপরে থাকায় ১মাস ৭দিন ধরে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ এখনো পানিবন্দী রয়েছে।
চিলমারীসহ বিভিন্ন স্থানে রাস্তা, রেললাইন ও বাঁধে আশ্রিত মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। দফায় দফায় বন্যার কারণে গবাদীর পশুর খাদ্য সংকট ও রোগ ব্যাধি নিয়ে বিপাকে পড়েছে বানভাসীরা।
এদিকে তিস্তার ভাঙনে গাবুরহেলান ও থেতরাইসহ বিভিন্ন পয়েন্টে ভাঙনের তীব্রতা বেড়েছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৩-০৮-২০২০ ১১:৩০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 281 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ