তাড়াশে নতুন করে ৫ জনসহ করোনা আক্রান্ত বেড়ে ৪০
৩০ এপ্রিল, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন

  

তাড়াশে নতুন করে ৫ জনসহ করোনা আক্রান্ত বেড়ে ৪০

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-০৮-২০২০ ১০:০৭ পূর্বাহ্ন
তাড়াশে নতুন করে ৫ জনসহ করোনা আক্রান্ত বেড়ে ৪০

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশে নতুন করে (কোভিড-১৯) করোনাভাইরাস পজেটিভ ৫জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় বেড়ে ৪০জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হলো।

করোনা আক্রান্তদের মধ্যে হলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার শাহাদৎ হোসেন, ডেন্টাল চিকিৎস মনোয়ারুল ইসলাম, হাসপাতালের নার্স আয়েশা সিদ্দিকার ছেলে মোহাম্মাদ আলী, ভাটারপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইসিপি সনজিত কুমার সরকার ও তাড়াশ সদরের টিএন্ডটি এলাকার আব্দুল খালেক পিয়াসের স্ত্রী মোছা. কনা খাতুন।  

সোমবার (৩আগষ্ট) সকালে নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভন। 

তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র অফিস সহকারী মনিরুজ্জামান বাবলু জানান, তাড়াশ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে রোববার বিকালে তাদের মধ্যে ৫ জনের করোনা ভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়। নতুন করে ৫জনসহ উপজেলায় করোনা আক্রান্ত রোগী বেড়ে ৪০জন হয়েছে বলেও জানান তিনি। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৮-২০২০ ১০:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 525 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com