শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-০৮-২০২০ ০৫:২১ অপরাহ্ন |
সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে পাঁচদিন কমতে থাকার পর আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। এ নিয়ে গত দুই মাসের ব্যবধানে যমুনায় চতুর্থ দফায় আবারও পানি বাড়ছে। রবিবার দুপুরে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭১ মিটার। গত ২৪ ঘণ্টায় দুই সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার (১৩ দশমিক ৩৫ মিটার) ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কাজিপুর পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫৬ মিটার। যা গত ২৪ ঘণ্টায় চার সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার (১৫ দশমিক ২৫ মিটার) ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিৎ কুমার সরকার বলেন, যমুনায় পানি বাড়ছে। তবে দু’দিন বাড়ার পর আবারও পানি কমতে শুরু করবে। চতুর্থ দফায় যমুনায় পানি বাড়ার বিষয়টি নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, জুন মাসের শুরু থেকে চার দফায় বাড়লো যমুনার পানি। ফলে দীর্ঘমেয়াদি বন্যার কবলে পড়েছে জেলার ৭টি উপজেলার ৬৪টি ইউনিয়নে নিম্নাঞ্চলের ১ লাখ ১৮ হাজার পরিবারের প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। তিনি বলেন, বান্যাকবলিতদের জন্য ৫৬৩ দশমিক ৫ মেট্রিক টন চাল, ৫৮৯০ প্যাকেট শুকনো খাবার ছাড়াও নগদ আট লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com