কুরবানির ষাঁড়ের পেটে বাছুর!
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৪৪ পূর্বাহ্ন

  

কুরবানির ষাঁড়ের পেটে বাছুর!

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০১-০৮-২০২০ ১১:১১ অপরাহ্ন
কুরবানির ষাঁড়ের পেটে বাছুর!
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামে কুরবানি দেওয়া ষাঁড়ের পেটে একটি বাচ্চা পাওয়া গেছে। শনিবার (১ আগস্ট ) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাসায় ষাঁড়টি কোরবানি দেন। এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়েছে। স্থানীয়রা জানান, গাভী হলে বিষয়টি বিশ্বাসযোগ্য হতো; কিন্তু ষাঁড়ের পেটে বাছুর সত্যিই অবাক করেছে। আমরা ভাবতে পারছি না এটা কি করে সম্ভব। মোজাম্মেল হক বলেন, ওই উপজেলার দলপতিপুর আইয়ুব আলীর কাছ থেকে ৬৩ হাজার টাকা মূল্যে কুরবানির জন্য ষাঁড়টি ক্রয় করেন তিনি। সকালে ষাঁড়টি কুরবানির জন্য জবাই করে। পরে ভুঁড়ি পরিষ্কার করতে গেলে ভেতর থেকে একটি বাছুর বের হয়ে আসে। ষাঁড়ের পেটে বাছুরের খবর মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে বাছুরটি এক নজর দেখতে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০১-০৮-২০২০ ১১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1399 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com