শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০১-০৮-২০২০ ০৪:৪৯ অপরাহ্ন |
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হিরো আলম। জানা যায়, হিরো আলম তার ২৬তম চলচ্চিত্রের নায়ক হচ্ছেন। ছবিতে হিরো আলমের বিপরীতে ‘বিদেশি চরিত্র’ থাকবে। বুধবার (২৯ জুলাই) রাতে ফেসবুক লাইভে মালেক আফসারী নিজেই এ ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে হিরো আলম বলেছেন, যেহেতু আমি একটি ছবি প্রযোজনা করেছি।
আমি মনে করি এটাও পারবো। ওস্তাদ (মালেক আসফসারী) আমাকে নিয়ে ছবি বানাতে চেয়েছে, এটা আমার জন্য আনন্দের। আমি মনপ্রাণ দিয়ে সেই ছবির জন্য কাজ করবো। লাইভে হিরো আলমকে মালেক আফসারী বলেন, গল্প রেডি আছে। কথা দিলাম আমার ২৬তম ছবিতে তুমি কাজ করবে। তোমার বিপরীতে বিদেশি নায়িকা থাকবে। তুমি যে মিউজিক ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে সেটা আবার নতুন করে বানানো যেতে পারে। আর তোমাকে এখন থেকে সমালোচনামূলক মিউজিক ভিডিও করা যাবে না। যেসব করবা সব ভালো ভিডিও করবা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com