উল্লাপাড়ায় স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত
২২ এপ্রিল, ২০২৬ ০৯:০৭ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০৮-২০২০ ১২:০৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগষ্ট) সকাল ৯ ঘটিকায় সবচেয়ে বড় ঈদের জামাত উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মওলানা হাকিম উদ্দিন ঈদুল আজহার নামাজের ইমামতি করেন। উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সংসদ সদস্য তানভীর ইমাম পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। সংসদ সদস্য তানভীর ইমাম পবিত্র ঈদুল আজহার নামাজের আগে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজখবর নেয়। এসময় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজে অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল,সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান,উল্লাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতেন হিরু,উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ,ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার প্রমূখ। উল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ১ হাজার মুসল্লী সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়াও উল্লাপাড়ার,সলপ, পূর্ণীমাগাঁতী,পূর্বদেলুয়া,বেতকান্দি,লাহিড়ী মোহনপুর,উধুনিয়া,বড়পাঙ্গাসী, পঞ্চক্রোশী সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০৮-২০২০ ১২:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 444 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com