শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-০৭-২০২০ ০৯:০৫ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
রাত পোহালেই ঈদ, বাড়ির চারদিকে বন্যার পানি, কিন্ত বছর শেষে ঈদ। আর সেই ঈদের কারনে বাড়িতে প্রস্তুতি নিতে ব্যস্ত সবাই। কে জানে এক নিমিষেই ঈদের কেড়ে নিবে সর্বনাশা পানি। এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরের ঘোসপাড়ায়।
শুক্রবার (৩১জুলাই) বিকাল ৪টার দিকে বাড়ির পাশে সবার অজান্তে পানিতে ডুবে নিখোজ হয়। তাড়াশ পৌর সদরের ঘোষপাড়ার আশরাফুল ইসলামের মেয়ে আশা খাতুন (৮)। পরে তাকে অনেক খোজাখুজি করে কোথায় না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুজতে থাকে পাড়া-প্রতিবেশিসহ পরিবারের লোকজন।
শিশু আশা খাতুনে চাচা রেজাউল করিম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়।
এ সময় তাড়াশ হাসপাতালের জরুরী বিভাগের ডিউটির উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফরহাদ আলী তাকে মৃত্যু ঘোষনা করে। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে পড়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com