শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-০৭-২০২০ ০৬:১৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে ৩৮৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ নুর আলম (৩৩) এবং মোঃ বাবু মিয়া (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যরা।
শুক্রবার (৩১জুলাই) বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী স্কোয়াড কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
প্রেস বিজ্ঞপিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৩০জুলাই) সকালে বগুড়ার শেরপুর উপজেলার মলার বাড়ীধড় গ্রামে মেসার্স মারুফা ট্রেডার্স প্রোঃ মোঃ আমিনুল ইসলাম মানিকের ধানের মিলের সামনে বগুড়া-ঢাকাগামী রাস্তার ওপরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৩৮৫ পিস ফেন্সিডিল, ৩ টি মোবাইল, ৩ টি সিমকার্ড, চাবি ৩ টি, একটি ট্রাক ও নগদ ২হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com