শাহজাদপুরে গত দুইদিনে দুই স্কুল ছাত্রীর আত্মহত্যা
০১ জুলাই, ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন

  

শাহজাদপুরে গত দুইদিনে দুই স্কুল ছাত্রীর আত্মহত্যা

দিলীপ গৌর
৩০-০৭-২০২০ ০৬:০৪ অপরাহ্ন
শাহজাদপুরে গত দুইদিনে দুই স্কুল ছাত্রীর আত্মহত্যা

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর দক্ষিনপাড়া গ্রামে জান্নাতি খাতুন (১৩) নামের ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রী ও উপজেলার  পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ী গ্রামে ৭ম শ্রেণী পড়ুয়া শম্পা খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গত দুইদিনে দুই স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর দক্ষিনপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল মালেক এর মেয়ে ঈদের নতুন জামা কেনার জন্য বায়না ধরে। কিন্তু বাবা মা ঈদে জামা-কাপড় কিনে না দেওয়ায় আজ ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

অন্যদিকে গত  ২৮ জুলাই মঙ্গলবার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ী গ্রামের শকিম মন্ডলের মেয়ে ৭ শ্রেণীর ছাত্রী সম্পা খাতুন দীর্ঘদিন মানষিক রোগে ভুগছিলো। তার চিকিৎসা দিতে পরিবারের লোকেরা ব্যর্থ হওয়ায় এদিন সকালে তার শয়নকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, শাহজাদপুরে আত্মহত্যার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিহত স্কুল ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

 


দিলীপ গৌর ৩০-০৭-২০২০ ০৬:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com