শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ৩০-০৭-২০২০ ০৬:০২ অপরাহ্ন |
সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, দেশকে পাকিস্থানের পরাধীনতার হাত থেকে বাঙালীদের বাঁচাতে ভুলণ্ঠিত মানবতা রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগ দেশকে স্বাধীন করেছিল। সেই সোনার বাংলায় তারই আদর্শ ধারন করে শেখ হাসিনা দেশে যেকোন দুর্যোগ, মহামারীতে অসহায় দুঃখী মানুষের নিবেদিত ভাবে পাশে থাকছে। চলমান করোনা ও বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের নেতা-কর্মীরা মানবিকতাকে লালন করে চাল-ডাল, অর্থ সহ নানা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে। অথচ বড় কথা বলা রাজনৈতিক দলের কোন নেতা-কর্মীর খবর নেই।
আওয়ামীলীগ মানবতার দল, দেশকে এগিয়ে নেবার দল। আমরা কখনো মানুষকে ছেড়ে পালাবো না। জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি মহিলা ডিগ্রী কলেজে বন্যা দুর্গত সাড়ে ৪শ পরিবারের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান বিতরন কালে এসব কথা বলেন। এসময় বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আকরাম আলী খান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাধারন সম্পাদক কামাল আহমেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন শেখ, নাজমুল হোসেন, প্রমুখ
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com