শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ৩০-০৭-২০২০ ০৫:০৯ অপরাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালীতে অসহায়,বানভাসীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শুকনো প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে৷ বৃহস্পতিবার (৩০জুলাই) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল প্রতিবন্ধি স্কুল ও উমারপুরের হাঁপানিয়া বাজারের চরের ১০৯ টি অসহায় বানভাসি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ৷ শুকনো খাবারের মধ্যে ছিলো চাল,ডাল, লবণ, চিনি, চিড়া, লুডুস, সয়াবিন তেল ৷
এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়ার সচিব মোঃ আনোয়ার বিন কবির, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মজনু মিয়া,বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাহহার সিদ্দিকী, উমারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com