শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩০-০৭-২০২০ ০৩:১৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক সময়ে আলো ও ঢাকাটাইমস টুয়েন্টিফোর ডট কম এর প্রতিনিধি
সাংবাদিক শায়লা পারভীনের নানী সোনাভান (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার রাত ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের বংকিরাট গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। পরে বৃহস্পতিবার সকাল ১১টায় মরহুমার নামাজে জানাজা শেষে বংকিরাট গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সাংবাদিক শায়লা পারভীনের নানী’র ইন্তেকালে গভীর শোক ও শোক সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com