চৌহালীতে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
২৩ এপ্রিল, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন

  

চৌহালীতে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
৩০-০৭-২০২০ ০১:১৭ অপরাহ্ন
চৌহালীতে সচেতন ছাত্র সমাজের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সিরাজগঞ্জের চৌহালীতে বন্যা কবলিত হত দরিদ্রদের মাঝে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন "সচেতন ছাত্র সমাজ" সি এস এসের ত্রাণ বিতরণ। গত রমজানে করোনা মহামারীর মধ্যে অসহায় এবং দিনমজুর মানুষের মাঝে মাসব্যাপী ত্রাণ বিতরণ করে সচেতন ছাত্র সমাজ। তিন মাস না পার হতেই চৌহালী অঞ্চলে এই করোনা মহামারীর মধ্যেই বন্যার পানি অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে মানুষের ঘরের মধ্যে প্রবেশ করে৷

বন্যার পানি বাড়ার সাথে সাথে যমুনা নদীর ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেতে থাকায়, মরার উপর খাড়ার ঘা এর মত অবস্থার সৃষ্টি হয়েছে এ অঞ্চলের মানুষদের । এহেন পরিস্থিতির কথা চিন্তা করে "সচেতন ছাত্র সমাজ" চৌহালী অঞ্চলের দরিদ্র মানুষের জন্য আপৎকালীন ত্রাণ কর্মসূচি গ্রহণ করে। সংগঠনটি সুম্ভুদিয়া, চরসলিমাবাদ, হাটাইল এবং পয়লা চরের বন্যা কবলিত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে। ত্রাণ বিতরণ কর্মসূচিতে আর্থিক ভাবে সহায়তা করে বুয়েট'৯০ ব্যাচ এবং অঙ্কুর ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য এবং সচেতনতা নিয়ে কাজ করছে সংগঠনটি। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মাসব্যাপী ফ্রী ক্লাস পরিচালনা, বিজ্ঞান এবং গণিত অলিম্পিয়াডের আয়োজন, বিভিন্ন দিবসে সৃজনশীল এবং বুদ্ধিবৃত্তিক উৎসবের আয়োজন সহ শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি চর্চার অংশ হিসেবে প্রতি বছর বিতর্ক প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করে। গ্রামের হতদরিদ্রদের মাঝে স্বাস্থ্যসেবা পৌছে দিতে প্রতি বছর অন্তত দুইবার ফ্রী মেডিকেল ক্যাম্পেইন করা সহ সচেতনতার অংশ হিসেবে গ্রামের জনসাধারণের মাঝে অপসংস্কৃতি এবং কুসংস্কারের বিরুদ্ধে জনমত গড়ে তুলে ব্যাপক সাড়া জাগিয়ছে উক্ত সংগঠনটি। ৭১- সদস্য বিশিষ্ট এই সংগঠনের সবাই সাধারণ শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি স্বেচ্ছায় সামাজিক সেবামূলক কাজ করে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধের আদর্শ লালনকারী এই স্বপ্নবাজ তরুণেরা।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ৩০-০৭-২০২০ ০১:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 555 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com