শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৯-০৭-২০২০ ০৮:৩১ অপরাহ্ন |
জনপ্রিয়,তরুণ এই সমাজ সেবক ইতিমধ্যেই নিজ ইউনিয়নের মসজিদ,মাদ্রাসা,কবরস্থান সহ বিভিন্ন গরীব, দু:খীদের সাহায্যে যথেষ্ট অবদার রেখে যাচ্ছেন। দেশে করোনা মহামারীর শুরু থেকেই পাঙ্গাসী ইউনিয়নের ২৯৬ টি অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে ১ লাখ ২৭ হাজার টাকার ত্রাণ সহায়তা প্রদান করেছেন।
আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার অসহায়,গরীবদের কল্যানে নিজেকে উৎসর্গ করবেন বলে তিনি বদ্ধপরিকর।
সৌদী আরবে চাকরীরত প্রবাসী হাসিনুর পাঙ্গাসীর জনসাধারনকে ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, একটি শান্তিপূর্ন ও সহনশীল সমাজ গঠনে ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য।
ত্যাগের মহীমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ধৈর্য ও ত্যাগের নিদর্শন। মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহীম (আঃ) প্রাণ প্রিয় পুত্র হযরত ঈসমাইল (আঃ) কে কোরবানী করতে উদ্যত হয়ে আল্লাহর প্রতি যে আনুগত্য ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন তা অতুলনীয় এবং সারা বিশ্ববাসীর কাছে এই ত্যাগ চিরসমুজ্জল ও অনুকরণীয় হয়ে থাকবে।
ঈদুল আযহার অনাবিল আনন্দ বয়ে আসুক পাঙ্গাসী ইউনিয়নের সবার ঘরে ঘরে।তাই সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,,,,,,ঈদ মোবারক।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com