শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০৭-২০২০ ০৭:০৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নে ১৪৯৪টি দুস্থ পরিবারের মাঝে ঈদের উপহার ভিজিএফ’র ১০কেজি চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯জুলাই) সকালে তাড়াশ মাগুড়া বিনোদ ইউনিয়নের পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ করেন তাড়াশ মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ) মাহমুদুর রহমান, ইউপি সদস্য আলতাব হোসেন, ইউপি সচিব শরিফুল ইসলামসহ ইউপি সদস্যরা।
এ ব্যাপারে মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরিদ্র জনগোষ্টির জন্য ঈদ উপহার ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com