তাড়াশে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
০২ মে, ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন

  

তাড়াশে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৯-০৭-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন
তাড়াশে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বন্যার পানিতে ডুবে  আবদুলাহ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 
সে উপজেলা তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃঞ্চপুর গ্রামের হামজালের ছেলে। 

বুধবার বিকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাড়াশ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভন তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয় আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলাম জানায়, শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে গোলস করতে গিয়ে ডুবো কালভার্ট থেকে লাফ দিলে সে পানিতে তলিয়ে যায়। 
এ সময় অন্যদের ডাকচিৎকারে প্রতিবেশিরা গিয়ে অনেক খোঁজাখুজি করে শিশুটিকে পানি থেকে উদ্ধার কওে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  
এ ব্যাপারে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আব্দুল মাজেদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০৭-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 310 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com