চৌহালীতে বানভাসীদের মাঝে রেডক্রিসেন্টের সহায়তা
২৩ এপ্রিল, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন

  

চৌহালীতে বানভাসীদের মাঝে রেডক্রিসেন্টের সহায়তা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৯-০৭-২০২০ ০৫:০৬ অপরাহ্ন
চৌহালীতে বানভাসীদের মাঝে রেডক্রিসেন্টের সহায়তা

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে বানভাসীদের মাঝে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খাদ্য ও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (২৯জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

এসময় চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার, রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক আকরাম আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারঃ সভাপতি আবু নজির মিয়া, দলের নেতা আলহাজ্ব হজর আলী মাষ্টার, হাবিবুর রহমান হাবীব, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম গনি মোল্লা, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান রমজান আলী, আব্দুল কাহার, মজিদ সরকার, আখতারুজ্জামান মন্টু, প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ১৫০ পরিবারের মাঝে ১৫০ প্যাকেট শুকনা খাবার, ১শ প্যাকেট হাইজিন কিট, ৯০ টি তারপলিন, ৫০টি ডিকনিডি বক্স ৫টি ইউনিয়নের দুর্গত মানুষের মাঝে বিতরন করা হয়।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৯-০৭-২০২০ ০৫:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 302 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com