শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৯-০৭-২০২০ ০৫:০৩ অপরাহ্ন |
হতদরিদ্র,যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন জনপদ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এবং নাগরপুরের ভাড়রা ইউনিয়নের এক অংশ করোনা প্রভাব এবং বন্যার ক্ষতিগ্রস্ত অসহায় দুস্ত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা করেছে।
বুধবার( ২৯ জুলাই) সারাদিন ব্যাপি দুই উপজেলায় উত্তর খাষকাউলিয়া,কুরকী,মধ্য জোতপাড়া,চরজাজুরিয়া এবং নাগরপুরের ভূমুরিয়া ও মিরকুটিয়াসহ দুই উপজেলার হতদরিদ্র পরিবারের মধ্যে...সেমাই, চিনি,ডাল,চিড়া,দুধের প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উত্তর খাষকাউলিয়া ইসলামি যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খায়ের মাষ্টার,পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জয়নাল আবেদীন,যুগ্নসাধারণ সম্পাদক ডাঃ নাহিদ হাসান আশিক, সমাজ কল্যাণ সম্পাদক মামুন মিয়া, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নুর, প্রচার সম্পাদক আবু-বক্কর সিদ্দিক,সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, সদস্য আবুসাইদ প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com