শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০৭-২০২০ ০৩:০৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে দুস্থ, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভিজিএফ এর বরাদ্দকৃত সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় ১০ কেজি করে চাল বিতরণে ভিড়, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই।
বুধবার (২৯জুলাই) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার আওতায় ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। এতে ১৫৩০জনকে চাল দেয়ার জন্য বিতরন করা হয়। কিন্ত সেখানে কোন স্বাস্থ্য বিধির তোয়াক্কা নেই।
চাল নিতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। বর্তমানে দেশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চলার কথা থাকলেও লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সেটি মানছেন না। গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে চাল নিচ্ছেন অসহায় মানুষগুলো। কারো মুখে মাস্ক নেই।
এ ব্যাপারে তাড়াশ পৌরসভার সচিব আশরাফুল ইসলাম ভুইয়া বলেন, বিধিনিষেধ না মানলে কিছু করার নেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com