সিরাজগঞ্জে ১১৯ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২
১২ মে, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে ১১৯ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

নিউজরুম
২৯-০৭-২০২০ ০৩:০০ অপরাহ্ন
সিরাজগঞ্জে ১১৯ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের সদর থানাধীন শিয়ালকোল এলাকা থেকে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার (২৮ জুলাই )  গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহককারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সদর থানাধীন  শিয়ালকোল এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ আনিছুর রহমান (২৪),পিতা- মোঃ সোনাউল্লাহ শেখ, সাং-সরাইচন্ডি, থানা ও জেলা-সিরাজগঞ্জ।র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার  সহকারী পুলিশ সুপার  মোঃ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোাল এলাকায় বিপুল পরিমান মাদক  ক্রয়-বিক্রয় করিতেছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান  চালিয়ে ১১৯ পিচ ইয়াবা এবং ১টি মোবাইল ও ২টি সিম সহ তাকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সরনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। 
এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


নিউজরুম ২৯-০৭-২০২০ ০৩:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 574 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com