শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৯-০৭-২০২০ ১২:০৩ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া মানব কল্যান ইউনিটির উদোগে বন্যাদুর্গত পানিবন্ধি ১০৭ টি পরিবারের মাঝ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। চৌহালী উপজেলার কোদালিয়া মানব কল্যাণ ইউনিট এর পক্ষ থেকে উপজেলার বন্যা কবলিত পানিবন্ধি দুর্গম অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাউল, ডাল,তেল, সাবান, লবন,দুধ,চিনি,সেমাই।
বুধবার(২৯জুলাই) সকালে চৌহালী উপজেলার কোদালিয়া বাজার থেকে কোদালিয়া বৈন্যা এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,কোদালিয়া মানব কল্যান ইউনিটির সভাপতি মোঃ শাহিন আলম মুরাদ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ- সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও কমিটির অন্যান্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com