সলঙ্গায় চাচাতো ভাইয়ের দা-য়ের কোপে বোনের মৃত্যু
২৮ এপ্রিল, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ন

  

সলঙ্গায় চাচাতো ভাইয়ের দা-য়ের কোপে বোনের মৃত্যু

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৯-০৭-২০২০ ০৬:৪২ পূর্বাহ্ন
সলঙ্গায় চাচাতো ভাইয়ের দা-য়ের কোপে বোনের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে শাপলা খাতুনের (১৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে দায়ের কোপে শাপলার মা আমিনা খাতুন ও ঘাতকের মা কল্পনা খাতুন গুরুতর আহত হয়। মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানার শাহরিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাপলা খাতুন ধামাইলকান্দি কেফায়েত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও শাহরিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। সলঙ্গা থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক আশিককে গ্রেপ্তার করে। আশিক ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। আশিকের মা কল্পনা খাতুন জানান, আশিকের মাথায় সমস্যা ছিল। তাকে বাড়িতেই আটকে রাখা হয়েছিল। আর শাপলাসহ আমরা ক'জন বাড়িতে বসেছিলাম। এসময় হঠাৎ আশিক ছুটে এসে দা দিয়ে পেছন থেকে শাপলাকে এলোপাতারি

কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাপলা মারা যায়। আমরা এগিয়ে গেলে আমাদেরকে কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একই সময়ে ঘাতক আশিককে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড মো. তাজুল হুদা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আশিককে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত এক মাস আগে একই গ্রামের হাফিজুর নামে এক যুবককে কুপিয়ে আহত করেছিল আশিক আহম্মেদ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৯-০৭-২০২০ ০৬:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 918 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com