শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-০৭-২০২০ ০৬:৫১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার ৪ নং রূপবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ১৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন ইউনিয়ন পরিষদের ৪ সদস্যবৃন্দ। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সালমা খাতুন ও শিল্পী খাতুন তাদের অভিযোগে জানা যায়, বিগত ৪ বছর ধরে তারা নির্বাচিত হওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তাদের সাথে কোন কাজের সমন্বয় না করে নিজের ইচ্ছামতো কাজ করছে।
এছাড়াও সরকারীভাবে ভাতা ৮ হাজার টাকা নির্ধারিত যাহার মধ্যে ৩ হাজার ৬’শ টাকা সরকারী ফান্ড থেকে এবং ৪ হাজার ৪’শ টাকা পরিষদের ফান্ড থেকে পরিষদ করার কথা থাকলেও চেয়ারম্যান ৪ বছরে পরিষদের ফান্ড থেকে একটি টাকাও আমাদের প্রদান না করিয়া ১৯ লক্ষ ৮’শ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও এলজিএসপি, টিয়ার, কাবিখা, কাবিটার কত টাকার প্রকল্প আসে তারা আমাদের না জানিয়ে নিজেই এককভাবে কাজ করেন। এছাড়া বছরে ১০ লখ টাকা হোন্ডিং ট্যাক্স আদায় হয়। ৪ বছরে ৪০ লক্ষ টাকা ট্যাক্স আদায় করে তা সম্পূর্ণ আত্মসাৎ করেছে। এছাড়াও ৮০ দিনের কর্মসূচীতে ৪’শ ৫২ জন লেবার থাকলেও প্রতিদিন মাত্র ২০ জন লেবার দিয়ে কাজ করানো হয়েছে।
কর্মসৃজন কর্মসূচীর লক্ষ লক্ষ টাকা ভ‚য়া বিল জমা দিয়ে আত্মসাৎ করেছে। এছাড়ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও গর্ভবতী ভাতা কার্ড বছরের কতগুলো আসে এগুলো আমাদের জানায় না। চেয়ারম্যান নিজের ইচ্ছা মতো ও দালালদের মাধ্যমে এগুলো বিক্রি করেন। গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সালমা খাতুন ও শিল্পী খাতুন সাংবাদিকদের জানান, আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমাদেরও দায় বদ্ধতা আছে।
অথচ, আমাদের বঞ্চিত করিয়া অত্র ইউনিয়ন পরিষদের পাঁকা ভবন থাকা সত্বেও চেয়ারম্যান তার নিজ বাড়ীতে অস্থায়ী ভাবে অফিস করিয়া নিজের এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করিয়া পরিষদ পরিচালনা করিয়া আসিতেছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, দূর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা আরও দূঃখ্য করে বলেন, সামনে ঈদুল আযাহা অথচ চেয়ারম্যান আমাদের সাথে চরম দূরব্যবহার করেছেন।
আমরা জনগণের প্রতিনিধি হয়ে জনগণের কোন কাজ করতে পারছিনা। আমরা উর্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com