শাহজাদপুরে কৈজুরী, নরিনা ও রূপবাটি ইউনিয়নের ভিজিএফ এর চাউল বিতরণ নিয়ে অনিয়ম
০২ মে, ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন

  

শাহজাদপুরে কৈজুরী, নরিনা ও রূপবাটি ইউনিয়নের ভিজিএফ এর চাউল বিতরণ নিয়ে অনিয়ম

দিলীপ গৌর
২৮-০৭-২০২০ ০৬:৪১ অপরাহ্ন
শাহজাদপুরে কৈজুরী, নরিনা ও রূপবাটি ইউনিয়নের ভিজিএফ এর চাউল বিতরণ নিয়ে অনিয়ম

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ। জানা গেছে, উপজেলার কৈজুরী, নরিনা ও রূপবাটি ইউনিয়নে ভিজিএফ এর চাউল ১০ কেজির স্থলে ৮ কেজি করে দেওয়া হয়। সেই সাথে চাউল চুরির জন্য এক ব্যক্তি বার বার চিলিফ নিয়ে ভিজিএফ এর চাউল তুলছে।

স্থানীয় সাংবাদিক সোনা মিয়া জানান, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম হতদরিদ্রদের চাউল না দিয়ে এলাকার সেলিম চৌধুরী কে দিয়ে চাউল তুলে প্রায় ১৫ বস্তা সাবেক ইউপি সদস্য শুকুর আলীর বাড়ীতে মজুত করে। এ সময় ছবি তুলতে গেলে, সোনা মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এদিকে কৈজুরী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকার অসহায় দরিদ্ররা অভিযোগ করেন, সে প্রকৃত দূঃস্থদের চাউল না দিয়ে তার পছন্দ মতো লোকদের চাউল বিতরণ করে।]

তবে এবার একই রকম চিত্র নরিনা ও রূপবাটি ইউনিয়নে দেখা গেছে, ভিজিএফ এর চাউল একই লোক বার বার উত্তোলন করছে। এভাবে চেয়ারম্যান লোক দিয়ে চাউল উত্তোলন করছে। সেই চাউল পরে তা কালো বাজারে বিক্রি করবে। তবে কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম নরিনা চেয়ারম্যান ফজলুল হক ও রূপবাটি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আমরা সুষ্ঠভাবে চাউল বিতরণ করছি। কোন অনিয়ম হচ্ছে না।


শাহজাদপুর নির্বাহী অফিসার শাহ্ মোঃ শাহসুজ্জোহা জানান, ভিজিএফ এর চাউল বিতরণে অনিয়ম কোন প্রশ্রয় দেয়া হবে না, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


দিলীপ গৌর ২৮-০৭-২০২০ ০৬:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com