কাজিপুরে শুভগাছা থেকে ত্রাণের চালসহ আটক দুই
১২ মে, ২০২৬ ০২:১৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে শুভগাছা থেকে ত্রাণের চালসহ আটক দুই

আব্দুল জলিল
২৮-০৭-২০২০ ০৬:২০ অপরাহ্ন
কাজিপুরে শুভগাছা থেকে ত্রাণের চালসহ আটক দুই

 কাজিপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা থেকে দেড় টন ত্রাণের চালসহ দুইজনতে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো শুভগাছা গ্রামের মোনারুল ইসলাম ও চাঁন মিয়া। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসআই নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকার আব্দুস সালামের চালের গোডাউনে অভিযান চালান। এসময় ত্রাণের চালসহ তাদের আটক করা হয়। আটককৃতরা গোডাউন মালিক সালামের নিকট থেকে টোকেন নিয়ে চাল উত্তোলন করে তার গোডাউনে পৌঁছে দেবার কাজ করছিলো।

বিনিময়ে টোকেন প্রতি তারা পঞ্চাশ টাকা করে পেতো বলে আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে ভ্রাম্যদান আদালত আটক দুইজনকে সাতদিনের সাজা দিয়েছে।  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, “মূল হোতা সালামকে ধরার চেষ্টা চলছে। তার গুদাম সিলগালা করে দেয়া হয়েছে।” 
অভিযানকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব এ,কে এম শাহা আলম মোল্লা । 


আব্দুল জলিল ২৮-০৭-২০২০ ০৬:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 301 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com