শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৮-০৭-২০২০ ০৫:৫২ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জ ওয়াটা কমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম যমুনা নদী দ্বারা বিছিন্ন জনপদ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চলাঞ্চলে করোনা প্রভাব ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ ২০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করেছেন।
মঙ্গলবার(২৮ জুলাই) সকালে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা মোড় থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার চরাঞ্চলের ২০ হাজার পরিবারের মাঝে ১ হাজার টাকা করে মোট ২০ লক্ষ টাকা বিতরণ করা হয়
এসময় উপস্থিত ছিলেন, ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা আলহাজ মোঃ নজরুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, আওয়ামীলীগের সভাপতি (ভারঃ) আবু নজির মিয়া, সাবেক সভাপতি আলহাজ মোঃ হজরত আলী মাষ্টার,উমারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মন্ডল সহ প্রমূখ ৷
ওয়াটা কমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন,আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই , আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দান করেছেন মৃত্যুর সময় কাফনের কাপড়ে পকেট থাকবেনা এ সম্পদ কবরে নিয়ে যাওয়ার জন্য ৷ অসহায় হতদরিদ্র বানভাসি মানুষ গুলোর দুঃখে সামিল হতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন, সুখে দুঃখে যেনো আপনাদের সাথে থাকতে পারি ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com