শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০৭-২০২০ ০৪:১৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ কাজিপুর উপজেলার সরকারি মনসুর আলী কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে একশটি গাছের চারা রোপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসের নির্মাণাধীন চারতলা একাডেমিক ভবনের সামনে এই গাছের রোপন কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজউল করিম, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন।
এসময় অধ্যক্ষ রোজউল করিম বলেন, ‘ এই কলেজের প্রতিটি কাজের সাথে মোহাম্মদ নাসিমের স্মৃতি জড়িয়ে আছে। বর্ত মানে ২১ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এসমই তার ভালোবাসার দান। পরে প্রয়াত কাজিপুরের এমপি মোহাম্মদ নাসিম স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com