শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৮-০৭-২০২০ ০২:২৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ী গ্রামের মধ্যপাড়ার মোঃ রফিক ফকিরের ছেলে মবিদুল ফকির (৩০) ও একই গ্রামের মৃত জমশেদ এর ছেলে মোঃ ছবিরুল (৩৬) ।
মঙ্গলবার (২৮জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (২৭ জুলাই) রাতে তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামে মেসার্স সমবায় মোটর শ্রমিক ফিলিং ষ্টেশনের পশ্চিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৭১ পিস ইয়াবা, ২ টি মোবাইলসেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদক আইনে দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com