চৌহালীতে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
২৬ জুন, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চৌহালীতে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৭-০৭-২০২০ ০৭:১১ অপরাহ্ন
চৌহালীতে স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে বর্ণীল আয়োজনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

২৭ শে জুলাই সোমবার ভোর ৬ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ৬.৩০ এ জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে সকাল ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ সরকারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, ঢাকা বিশ্বিবদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সদস্য সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, খাষপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দাউদ রানা, উমারপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক সভাপতি রাজিব সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মহিদুর রহমান মুকুট, সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন প্রমুখ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৭-০৭-২০২০ ০৭:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 360 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com