উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ জনের জেল
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ জনের জেল

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৭-০৭-২০২০ ০৭:০২ অপরাহ্ন
উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ জনের জেল

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় সোমবার ভ্রাম্যমান আদালত ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান আদালতের বিচারক হিসেবে এসব সাজা দেন।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আলাল হোসেন জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লাপাড়া আর্দশগ্রামের বাসিন্দা বুদ্ধ (২২) কে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৩ মাসের জেল দেওয়া হয়।

এছাড়া উল্লাপাড়ার পাশে পূর্ণখননকৃত বিলসূর্য নদী পাড়ের মাটি চুরি করে বিক্রির অপরাধে উপজেলার কোয়ালিবেড় গ্রামের ফজলু সরকার (৩৫), লাবু করিম (৩৬) ও হাসানুর প্রামানিক (২৯) কে ১০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। এদের ৩ জনকে সকালে পুলিশ চুরি করা মাটি, নৌকাসহ আটক করেন। নৌকাটি জব্দ করা হয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০৭-২০২০ ০৭:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1181 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com