শিরোনামঃ
দিলীপ গৌর ২৭-০৭-২০২০ ০৭:০১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার কৈজুরী, জালালপুর ও পোরজনা ইউনিয়নে সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক না ব্যবহার করে ২৭ জুলাই সোমাবার শত শত পানিবন্দী পরিবারের মধ্যে ইউনিয়ন পরিষদের মধ্যে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।
এসব ইউনিয়নের পানিবন্দী মানুষের মধ্যে কোন সচেতনতা লক্ষ্য করা যায় না। চেয়ারম্যানরা কোন সামাজিক দূরত্ববোধ না রেখেই গাদাগাদী করে লাইনে দাঁড় করিয়ে চাউল বিতরণ করছে। গ্রামাঞ্চলে অনেক করোনা রোগী থাকলেও তারা কোন নিয়ম নীতি মানছে না। ফলে দিন-দিন করোনরা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় এলাকাবাসীর জানান, চেয়ারম্যানরা করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এ সম্পর্কে কিছুই জানাই নি।
তাই এ এলাকার মানুষ ইচ্ছা মতো চলাফেরা করছে। জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা বারবার বলা সত্বেও এদের নিয়ন্ত্রণে আনতে পারছিনা। কৈজুরী ইউপি চেয়ারম্যানকে ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে। এদিকে ভিজিএফ এর চাউল বিতরণ নিয়ে নানা অভিযোগ রয়েছে। সুষ্ঠুভাবে বন্টন করা হচ্ছে না। যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। বিতরণ নিয়ে চলছে স্বজন প্রীতি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com