আইজিপির খাদ্য ও ঈদ সামগ্রী পেল এনায়েতপুরের যমুনা চরের বানভাসিরা
২৫ এপ্রিল, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন

  

আইজিপির খাদ্য ও ঈদ সামগ্রী পেল এনায়েতপুরের যমুনা চরের বানভাসিরা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০৭-২০২০ ০৬:৪৮ অপরাহ্ন
আইজিপির খাদ্য ও ঈদ সামগ্রী পেল এনায়েতপুরের যমুনা চরের বানভাসিরা
জহুরুল ইসলাম: সিরাজঞ্জের এনায়েতপুর থানার যমুনা চরের বানভাসি মানুষের মধ্যে পুলিশ মহা পরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে এনায়েতপুর যমুনা স্পার বাঁধ ও জালালপুরে ট্রলার নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বানভাসিদের হাতে শাড়ি, লুঙ্গি, তেল, চাল, ডাল, সাবান ও আলু তুলে দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মাসুদ পারভেজ। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পুলিশ সব সময় থাকবে । এছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি ওসি। সহায়তা বিতরণের সময় এনায়েতপুর থানার উপপরিদর্শক আব্দুস ছাত্তার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা, থানার এসআই আনন্দ কুমার মোহন্ত, চলচ্চিত্র পরিচালক তাজু কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৭-২০২০ ০৬:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 425 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com