শাহজাদপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
০২ মে, ২০২৬ ১১:১০ অপরাহ্ন

  

শাহজাদপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিলীপ গৌর
২৭-০৭-২০২০ ০৬:১৫ অপরাহ্ন
শাহজাদপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর  প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই সোমবার শাহজাপুর থানা পুলিশ পৌর এলাকার মনিরামপুর মহল্লা থেকে ইয়াবাসহ আপন দুই ভাইসহ তিন যুবক গ্রেফতার।

গ্রেফতারকৃতরা হলেন জানা গেছে, পৌর এলাকার মনিরামপুর মহল্লার মৃত হেলাল উদ্দিনের বড় ছেলে শফিকুল ইসলাম বাবু (৩৯),  ছোট ছেলে সামিউল ইসলাম (৩৬) এবং রামবাড়ী গ্রামের মৃত মুনছুর রাজার ছেলে সোহেল হাজী (৪২)। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ২৩ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

এদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আজ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে স্থানীয় এলাকাবাসী জানান, এরা প্রভাবশালী আওয়ামীলীগ পরিবারের সদস্য।

এরা দীর্ঘদিনে ধরে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে। এদিকে করোনা ভাইরাসের কারণে মাদক বিক্রেতারা বে-পরোয়া হয়ে উঠলেও বর্তমান মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।


দিলীপ গৌর ২৭-০৭-২০২০ ০৬:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 257 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com