উল্লাপাড়ায় পলিথিন পুড়িয়ে পেট্টোল তৈরির সময় বয়লার বিস্ফোরণ
২৬ এপ্রিল, ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় পলিথিন পুড়িয়ে পেট্টোল তৈরির সময় বয়লার বিস্ফোরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৭-০৭-২০২০ ০৬:৪৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় পলিথিন পুড়িয়ে পেট্টোল তৈরির সময় বয়লার বিস্ফোরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পলিথিন পুড়িয়ে পেট্টোল তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। রোববার (২৬ জুন) সন্ধ্যার দিকে উপজেলার ঘাটিনা গ্রামে গ্রামে পলিথিন পুড়িয়ে পেট্রোল তৈরির সময় সেই কারখানার বয়লার বিস্ফোরণ ঘটে, এতে কারখানার মালিক শাহিন আলম নামে একজন আহত হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বয়লার বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘাটিনা গ্রামের মহির উদ্দিনের ছেলে শাহিন আলম তার বাড়িতে কোন রকম অনুমোদন ছাড়াই গোপনে দীর্ঘদিন যাবৎ বয়লারের ভিতরে পলিথিন পুড়িয়ে পেট্রোল তৈরি ও তা বাজারজাত করে আসছিল। এ বিষয়ে কারখানার মালিক শাহিন আলম জানান,  পলিথিন পুড়িয়ে পেট্টোল উৎপাদনের বিষয়ে সরকারি ভাবে কোন রকম অনুমতি নেননি। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক কুমার দাস জানান, বিষয়টি জেনে ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-০৭-২০২০ ০৬:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 278 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com