বেলকুচিতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০৭-২০২০ ০৩:৩৪ অপরাহ্ন
|
|
বেলকুচিতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিস্কৃতিতে পূষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মাষ্টারের সভাপতিতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাজী মন্তাজ আলী প্রামানিক, বেলকুচি পৌর প্যানেল মেয়র ইকবাল রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ডাঃ ইকবাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক আজিজল হক, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরমান হোসেন প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০৭-২০২০ ০৩:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 426 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ