তাড়াশে বন্যায় ৩ হাজার ঘর-বাড়ি প্লাবিত
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:২১ পূর্বাহ্ন

  

তাড়াশে বন্যায় ৩ হাজার ঘর-বাড়ি প্লাবিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৭-০৭-২০২০ ০১:৩৮ অপরাহ্ন
তাড়াশে বন্যায় ৩ হাজার ঘর-বাড়ি প্লাবিত

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এবছর বন্যায় রোপা আমন, আউস, বোনা আমন, রোপা আমন বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে এককোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার পাচঁটি ইউনিয়নের তাড়াশ সদর, বারুহাস, সগুনা, মাগুড়াবিনোদ ও নওগাঁ ইউনিয়নের ৩০১০টি বাড়িঘর প্লাবিত। 
এদিকে ক্ষতিগ্রস্থ এলাকায় নৌকায় ঘুরে কৃষকের খোজখবর নিচ্ছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহান লুনা। এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মমিন, নাগিব মাহফুজ।

সিরাজগঞ্জ জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, চলনবিল অধ্যাসিতু তাড়াশ উপজেলা এখন পর্যন্ত পাঁচ ইউনিয়নের ৩হাজার ১০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারীভাবে পরিবারগুলোর জন্য  মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। 

কৃষকেরা বলছেন, জুন মাসের শেষ দিকে প্রথম দফা বন্যায় বিস্তীর্ণ চলনবিল অধ্যাষিতু তাড়াশ উপজেলার নানারকম ফসল তলিয়ে যায়। জুলাইয়ের প্রথম সপ্তাহে কিছুটা পানি কমতে শুরু করলেও কয়েক দিনের মাথায় আরেক দফা বৃদ্ধি পায়। খেতের ফসল পানিতে নিমজ্জিত থাকায় এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাই ফসলের কোনো আশা আর নেই। সব মিলিয়ে কৃষকের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, উজানের ঢলে যমুনায় অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় গত কয়েক সপ্তাহে ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। চলনবিলে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ১ হাজার ২০৩ হেক্টর জমির রোপা আমন, আউস, বোনা আমন,রোপা আমন বন্যার পানিতে শাকসবজিসহ নানা জাতের ফসল। বন্যায় ফসল হারিয়ে দিশেহারা ৬ হাজার ৯শত ৬৪ জন কৃষক পরিবার।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার লুনা বলেন, এ উপজেলায় প্রথম দফা বন্যায় ১ হাজার ২০৩ হেক্টর জমির রোপা আমন, আউস,বোনা আমন, রোপা আমন। ক্ষতি হওয়া ফসলের আর্থিক মূল্য প্রায় ১ কোটি টাকা। ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা ১ হাজারের ওপরে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৭-০৭-২০২০ ০১:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 343 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com