শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-০৭-২০২০ ০৭:২৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আরশেদুল ইসলামের দ্রæত আরোগ্য কামনায় শুভেচ্ছা স্মারক পাঠিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ।
রোববার (২৬জুলাই) বিকালে তাড়াশ ইউএনও ইফফাত জাহান দেয়া খাদ্য সামগ্রী ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ এর নিজের উদ্দ্যেগে নানা রকমের ফলের ব্যাগ নিয়ে পৌছে দেন।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, একজন মুক্তিযোদ্ধা, যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি আজ করোনা পজেটিভ তাই সহমর্মিতা প্রকাশ হিসাবেই এ শুভেচ্ছা স্মারক পৌঁছে দেয়া হয়েছে। আমাদের কাছের মানুষ করোনায় শনাক্ত হওয়ায় আমার মমত্ববোধ প্রকাশ করা মানবিক দায়িত্ব।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com