শিরোনামঃ
দিলীপ গৌর ২৬-০৭-২০২০ ০৬:৫২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অনেক পাকা সড়কে এখন হাঁটু পানি। এদিকে অব্যাহত পানি বৃদ্ধির ফলে মানুষের দূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। উপজেলার কৈজুরী, পোরজনা, জালালপুর, বেলতৈল, নরিনা, সোনাতনী, খুকনী, রূপবাটি, পোতাজিয়া ও কায়েমপুর ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্যাভাবের।
ত্রাণ নিয়ে চলছে স্বজনপ্রীতি। এসব ইউনিয়নের পানিবন্দী শত শত মানুষ অভিযোগ করেন, চেয়ারম্যান, মেম্বররা আমাদের তেমন খোঁজ-খবর নেয় না, যারা ত্রাণ পাওয়ার যোগ্য তার ত্রাণ না পেয়ে চেয়ারম্যান, মেম্বরদের পরিচিত লোকজনদের ত্রাণ দিচ্ছে। ত্রাণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
এদিকে বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল ব্রিজের নিচের রাস্তা, জামিরতা বাজার ও পোতাজিয়া সড়কে পানি উঠায় এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন নৌকা যোগে এসব এলাকার লোকজন পাড়াপাড় হচ্ছে। অনেক পানিবন্দী পরিবারের মানুষ তাদের গৃহপালিত হাঁস-মুরগী-গরু নিয়ে মহাবিপদে পড়েছে। অপদিকে বাড়ী-ঘর তলিয়ে যাওয়ায় বিভিন্ন বাঁধে আশ্রয় নিতে দেখা গেছে।
শাহজাদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন জানান, আমরা ইতোমধ্যেই কৈজুরী ইউনিয়নের পানিবন্দী ৫’শ পরিবারের মধ্যে চাউল-ডাউল বিতরণ করেছি। এদিকে অভাবী মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com