তাড়াশে নতুন চারজন করোনা আক্রান্ত: বেড়ে ৩১জন
৩০ এপ্রিল, ২০২৬ ০৪:২১ অপরাহ্ন

  

তাড়াশে নতুন চারজন করোনা আক্রান্ত: বেড়ে ৩১জন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৬-০৭-২০২০ ০২:৩৬ অপরাহ্ন
তাড়াশে নতুন চারজন করোনা আক্রান্ত: বেড়ে ৩১জন

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাস  (কোভিড-১৯) এ নতুন করে মুক্তিযোদ্ধা কমান্ডারসহ চারজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্ত বেড়ে ৩১জন।রোববার (২৬জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভন।

নতুন করোনা আক্রান্তরা তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, বেসরকারী এনজিও তাড়াশ গ্রামীন ব্যাংকের ম্যানেজার আজিজুর রহমান, গ্রামীন ব্যাংকের কর্মকর্তা আশরাফুল ইসলাম ও বেসরকারী এনজিও ব্র্যাক এর কর্মকর্তা শরিফুল ইসলাম। 

তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন বলেন, গত ২২জুলাই তাদের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে রোববার তাদের চারজনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে উপজেলা আক্রান্তের সংখ্যা হলো ৩১জন। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-০৭-২০২০ ০২:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 357 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com