শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-০৭-২০২০ ০৯:৩৯ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে কলেজের সি. পি. এফ. ফান্ডের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫জুলা্ই) দুপুরে কলেজের হলরুমে অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
অনুষ্ঠানে তিনি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আকতার হোসেন, কাওছার হাবিবসহ ৫ জন শিক্ষক-কর্মচারীর হাতে কলেজের সি. পি. এফ. ফান্ডের অর্থের চেক তুলে দেন।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের শিক্ষক ও কর্মচারীদের এবং কলেজের নিজস্ব তহবিলের দ্বারা গঠিত পি. সি. এফ. ফান্ড করায় অধ্যক্ষসহ কলেজের সকলের প্রশাংসা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মীর হোসনেয়ারা ডেইজি, কলেজ পরিচালনা কমিটির সদস্য আলহাজ গাজী মো. সাইদুর রহমান, প্রভাষক মো. আব্দুল কাদেরসহ আরো অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com