চৌহালীতে বন্যার্তদের মাঝে সোনার বাংলা পার্টির ঈদ সামগ্রী বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন

  

চৌহালীতে বন্যার্তদের মাঝে সোনার বাংলা পার্টির ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৫-০৭-২০২০ ০৬:০১ অপরাহ্ন
চৌহালীতে বন্যার্তদের মাঝে সোনার বাংলা পার্টির ঈদ সামগ্রী বিতরণ
জহুরুল ইসলম: সোনার বাংলা পার্টির পক্ষ থেকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর, স্থল ও ঘোড়জান ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দি চরে দুস্থদের হাতে চাল, চিনি, তেল, সেমাই, লবন, দিয়াশলাই, মশলা ও আলু তুলে দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ শেখ আব্দুন নূর। এসময় পার্টির সাধারন সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ, পার্টির নেতা মোজহারুল ইসলাম, কামরুল ইসলাম ও কসমস কম্পিউটার সিস্টেম এর পরিচালক শওকত আলী উপস্থিত ছিলেন। এসময় সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুন নূর বলেন, বঞ্চিত ও মজলুম মানবতার পাশে থেকে কাজ করে যাচ্ছে সোনার বাংলা পার্টি। যমুনা চরের অবহেলিত মানুষ গুলো দীর্ঘ দিন ধরে নদী ভাঙনের সাথে যুদ্ধ করে আসছে। সাথে এখন যুক্ত হয়েছে করোনা আর বন্যা। এতে কর্মহীন হতদরিদ্র মানুষের কষ্ট আর বেড়েছে। এই দুর্যোগে যমুনা চরের অসহায়দের পাশে বিত্তবানদের দাড়ানোর আহ্বান জানান তিনি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-০৭-২০২০ ০৬:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 301 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com