বেলকুচিতে স্বাস্থ্য বিধি মানছেনা ত্রাণ গ্রহিতারা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৫-০৭-২০২০ ০৫:৫০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে স্বাস্থ্য বিধি মানছেনা ত্রাণ গ্রহিতারা
জহুরুল ইসলাম:
সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের আতংকে আতংকিত ঠিক তখনই করোনাকে উপেক্ষা করে সিরাজগঞ্জের বেলকুচিতে স্বাস্থ্য বিধি না মেনেই ত্রাণের চাউল বিতরণে বাদ্য হয়েছে জনপ্রতিনিধিরা। দরিদ্র-হতদরিদ্ররা স্বাস্থ্য বিধি মানছেনা, তারা গাধাগাধি করে দারিয়ে ত্রাণ নিতে ব্যাস্ত হয়ে পরে।
শনিবার (২৫ জুলাই) সকাল বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদে থেকে এই চাউল নেয় দরিদ্ররা।
সরজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় না মেনেই ৩ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাউল বিতরণ করা হয়। যাতে করে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাবে।
বিতরণী কার্যক্রমের তদারকি কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, মানুষ স্বাস্থ্য বিধি না মানলে কি করার আছে। কেউই মাস্ক ও সামাজিক দুরত্ব মানছে না।
এদিকে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হযরত আলী জানান, সরকার ত্রাণের চাউল দেন কেন। ত্রাণের চাউল দিলে তো মানুষ সামাজিক দূরত্ব মানবেই না।
অপরদিকে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আমরা ত্রাণ বিরতণী কার্যক্রমের শুরু হওয়ার পূর্বেই প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে উপজেলা পরিষদের সভা কক্ষে মিটিং করেছি। তাদেরকে বলে দিয়েছি যথাযথ ভাবে স্বাস্থ্য বিধি মেনে বিতরণী কার্যক্রম পরিচালিত করতে। স্বাস্থ্য বিধি ও সামজিক দূরত্ব না মেনে বিতরণী কর্যক্রম করা যাবে না। এবিষয়গুলো যেখানে ত্রাণ বিতরণ করা হয় সেখানে দায়িত্বরত তাদারকি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ ইউপি সদস্য দেখে থাকে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-০৭-২০২০ ০৫:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 520 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ