তাড়াশে মৎস্য সপ্তাহে মাছের উপকরণ বিতরন ও পোনামাছ অবমুক্ত
২২ এপ্রিল, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন

  

তাড়াশে মৎস্য সপ্তাহে মাছের উপকরণ বিতরন ও পোনামাছ অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-০৭-২০২০ ০২:১৬ অপরাহ্ন
তাড়াশে মৎস্য সপ্তাহে মাছের উপকরণ বিতরন ও পোনামাছ অবমুক্ত

আশরাফুল ইসলাম রনি: ‘মাছ চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য উপলক্ষে উপকরণ বিতরণ করা  হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা মৎস্য অফিস চত্বরে উপজেলার তিনজন মৎস্যচাষীকে মাছের পোনা ও খাদ্য বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।  এ সময় আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি। উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, নারী ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারন সম্পাদক সিরাজ সরকার,তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামিম আহমেদ আকাশ, তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহদুদুল হাসান মাসুমসহ আরো অনেকেই।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৭-২০২০ ০২:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 319 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com